বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট: April 23, 2023 |
inbound7636008221640030244
print news

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বানানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণবভন থেকে বানানী কবরস্থানে যান তিনি। সেখানে পৌঁছানোর পর দোয়া ও মোনাজাত করেন তারা।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে হত্যা করেন এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ছাড়া ওইদিন নিহতদের বনানী কবরস্থানে দাফন করা হয়।

ওই সময়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু সরকারি বাসভবনের পরিবর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সাধারণ বাড়িটিতেই বাস করতেন।

Share Now