গুরুদাসপুরে পবিত্র ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট: April 23, 2023 |
inbound6416140334053448997
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে নাটোরের গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন কচুগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফুটবল খেলায় অংশগ্রহণ করেন কচুগাড়ী ফুটবল একাদশ বনাম খাগড়াদহ ফুটবল একাদশ। খেলাটি উপভোগ করতে হাজারো মানুষের সমাগম ঘটে।

আয়োজক সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম এর ছেলে আমেরিকা প্রবাসী মোহাম্মদ রাসেলের অর্থায়নে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় ৩-১ গোলে খাকড়াদাও ফুটবল একাদশকে হারিয়ে বিজয় টপি ছিনিয়ে নেন কচুগাড়ী ফুটবল একাদশ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম বলেন বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার আয়োজনে আজকের এই প্রীতি ফুটবল এবংধারাবারিষা জোনাল কুচুগাড়ির সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন ১৯৭১ সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধুর আদর্শ সঠিকভাবে এখনো বাস্তবায়ন হয়নি তাই পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ কাজ করতে হবে।

তিনি আরো বলেন ক্রিকেট যেভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান অর্জন করেছে আমরা দেখতে চাই ফুটবল খেলাও যেন সেভাবে সুনাম অর্জন করতে পারে।

দিনব্যাপী অনুষ্ঠানের রাতে রয়েছে বাউল সংগীতের মেলা দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে এই বাউল গানের আয়োজন করা হয়

Share Now