ঝালকাঠিতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট: April 26, 2023 |
inbound5299108758388721446
print news

ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি এলাকার নাপিতখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্বজনরা জানান, সকালে ঝালকাঠি সদরের দরিয়ারপুর গ্রামের কামাল হাওলাদারের স্ত্রী লাভলী বেগম তার দুই মেয়ে সোনালি আক্তার (৮) ও রূপালী আক্তার (৬)কে নিয়ে পাশের গ্রাম নাপিতখালিতে বাবার বাড়িতে বেড়াতে যান। পরে মা লাভলী আক্তার দুই বোনকে নানা বাড়িতে রেখে বাড়িতে চলে আসেন। দুপুরে দুই বোন নাপিতখালি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বিকেলে ওই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দুই সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু সোনালী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় আর তার বোন রূপালী প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।

Share Now

এই বিভাগের আরও খবর