মাদারীপুরকে সন্ত্রাসমুক্ত করব : মারুফুর রশিদ খান

আপডেট: April 26, 2023 |
inbound8805783116261486300
print news

গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ অবৈধ ড্রেজারকে ১০০% নির্মূল,কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ মাদারীপুরকে সন্ত্রাসমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাদারীপুরে সদ্য যোগদান কারী জেলা প্রশাসক।

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল সাড়ে ১১ টা থেকে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন মাদারীপুরে শিক্ষাও স্বাস্থ্য খাতে যেসব ঘাটতি রয়েছে সেগুলোকে পূরন করা হবে। সাবরেজিস্টার অফিসসহ অন্যান্য অফিসেও কোন সমস্যা থাকলে সেগুলোকেও খতিয়ে দেখব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন আমার অফিসের কেউ দুর্নীতি করলেও আমি নিজে তাকে দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দিব। সর্বোপরি আমি এই জেলার মানুষের জন্য কাজ করব।

Share Now