মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৬

আপডেট: May 3, 2023 |
প্রতীকী ছবি 3
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৯১৬ পিস ইয়াবা, ৫০ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন, ২৩ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

Share Now