গুরুদাসপুরে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আপডেট: May 10, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশ খুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে বরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১০ মে)  উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার প্রমূখ

Share Now