ঈদে প্রতিশোধের জন্য প্রস্তুত ইকবাল

আপডেট: May 20, 2023 |
Boishakhinews24.net 137
print news

আরিয়ান শাকিব, বিনোদন প্রতিবেদক: ঈদের সিনেমা মানেই একটু বেশি আলোচনা, একটু বেশি আগ্রহ। গত রোজার ঈদের পর প্রযোজক এবং দর্শকরা প্রস্তুতি নিচ্ছেন এবারের ঈদের নতুন সিনেমার জন্য।

আর তাই এবারও কোরবানী ঈদে বাড়তি উত্তেজনা এবং আকর্ষন ছড়াতে প্রেক্ষাগৃহে আসছে এম ডি ইকবাল এর রিভেঞ্জ যেখানে দেখা যাবে বুবলির সাথে রোশানের চমক ।

সিনেমাটি কোরবানী ঈদে আসবে এ কথা আগেই বৈশাখী নিউজকে জানিয়েছিলেন পরিচালক এম ডি ইকবাল।

তিনি বলেন, গত রোজার ঈদে কিল হিম সিনেমাটি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছি আর তারই ধারাবাহিকতায় এবার রিভেঞ্জ দিয়ে আবারো প্রমান করবো সিনেমার মতো সিনেমা হলে দর্শক অবশ্যই  আসবে।

এই সিনেমাটি রোশানের জন্য তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ওকে আমি ভিন্ন ভাবে রিভেঞ্জ সিনেমার জন্য তৈরি করেছি, আর বুবলি প্রসঙ্গে ইকবাল বলেন এই সিনেমায় বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করেছে মেয়েটি।

এই সিনেমার জন্য ওকে প্রচুর এ্যাকশন সিন করতে হয়েছে তাই এই সিনেমায় দর্শক এক অন্য বুবলিকে দেখবে।

ইকবাল বলেন, দেখেন আমার সিনেমা মানেই বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট এন্ড এক্সেপশনাল লোকেশনস।

আমি দর্শকদের ঠকাতে নয় দর্শকদের ভালোবাসার জন্য সিনেমা বানাই, সিনেমাটি দেখার সময় কোনার সিটে বসে থাকা দর্শক শিস দিয়ে বলবে আরে এটাতো আমার গল্প, আর ওই খানেই তো আমার বিজয় ।

Share Now