স্বল্প সময়ের দীর্ঘ অপেক্ষায় আপনজন

মোঃ আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: জীবনের মোড় ঘোরানোর এই পর্যায়ে পরিবারের থেকে সবচেয়ে আপনজনই পাশে থাকে। প্রিয়জনদের শুভাকাঙ্ক্ষী হয়ে তীব্র রোদ উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষায় বসে আছে কারও মা বাবা বোন ভাই কারও আত্মীয়।
জীবনের লক্ষ্য পূরণের নেশায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে শিক্ষার্থীরা। এ যেন জীবনে যুদ্ধের এক বিশাল লড়াই।
আজ শনিবার মানবিক বিভাগের বি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে গুচ্ছভূক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একযোগে দেশের ১৯ টি কেন্দ্রে চলবে এই ভর্তি যুদ্ধ ।
১০০ নম্বরের এ পরীক্ষায় পাস নম্বর ৩০। আজকের এই এক ঘন্টা বদলে দিতে পারে শত শত শিক্ষার্থীর জীবনের মোড়। জীবনের গতি পরিবর্তন করতে যে একটা ঘণ্টা বিশাল সময় সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
পরীক্ষার কক্ষে প্রশ্ন হাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ছে প্রতিটা শিক্ষার্থী এর এদিকে দুশ্চিন্তার সাথে সৃষ্টিকর্তার অশেষ রহমতের আশায় বাইরে অপেক্ষা করছে প্রিয়জনেরা।
সময় প্রায় শেষের দিকে এখন সেই অপেক্ষায় হাসি মুখ নিয়ে বের হচ্ছে কোন সেই ভবিষ্যৎ পাবলিকিয়ান। কারা করতে পারবে পরিবারের এই পরিশ্রমের যথার্থ মূল্যায়ন। শুভ কামনা প্রতিটি মা বাবা ও তাদের যত্নের সন্তানদের জন্য । হাসি ফুটে উঠুক পরিবারের মুখে।


