সিংগাইরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট: May 31, 2023 |
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ২কেজি গাঁজাসহ জসিম(২৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ( ৩০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জসিম ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ হাফিজুর রহমান সরকার এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের জনৈক ফরিদ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে জনৈক মহিদুল ইসলামের পতিত জমি থেকে মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেফতার করেন ।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার( ৩১ মে)তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now