কালাইয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা

আপডেট: June 3, 2023 |
biggan
print news

এম.এ.জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি: শিক্ষার্থীদের স্মার্ট ফোনের আসক্তি থেকে দূরে রাখা এবং বিজ্ঞান মনোস্ক হিসেবে গড়ে তুালার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শুক্রবার বিকেলে একটি আন্তর্জাতিক এনজিও ‘গুড নেইবারস বাংলাদেশ’-কালাই সিডিপি জেলার কালাই উপজেলার মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করেন ।

মেলায় এলাকার ৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা ৫টি স্টলে বিভিন্ন বিষয়ে মোট ৬০টি উদ্ভাবনী প্রদর্শন করে। এ সময় মেলার স্টল ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথিসহ অতিথিরা।

মেলায় নতুন নতুন উদ্ভাবন নিয়ে কথা বলতে পেরে একদিকে যেমন উচ্ছসিত ক্ষুদে বিজ্ঞানীর তেমনি অন্যদিকে এসব দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এ বিজ্ঞান মেলায় বায়ুর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রযুক্তি,সহজ পদ্ধতিতে কৃষি পণ্য সংরক্ষণ, সৌর চুল্লি, ভূমিকম্প সতর্কীকরণ সংকেত, বিদ্যুৎবিহীন এসি, কার্বাইন যন্ত্র, পানি বিশুদ্ধকরণ মেশিন, ভাসমান বাড়ি, পারমাণবিক চুল্লি, বিদ্যুৎ কন্ট্রোল রুম, জেনারেটর, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), কম্পোস্ট সার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মডেল হাসপাতাল, পৌর পার্ক ও নবায়ন যুক্ত শক্তি সম্পন্ন একটি আধুনিক গ্রামসহ অন্তত ৬০টি উদ্ভাবন স্থান পায়।

গুড নেইবারস বাংলাদেশ, কালাই সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলী মৃ বলেন, এসব উদ্ভাবনের সাথে পরিচিতি করা এবং এলাকার কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যেই এমন বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ এবং চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মদের গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলা সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। আর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নেওয়ার আহ্বান জানাই।

বিজ্ঞান মেলায় প্রথম স্থানে আর এ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং দ্বিতীয় স্থানে রয়েছে মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়।এ সময় স্থানীয় জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর