ফরিদপুরে তারার মেলা স্কুলে মাসিক হেলথ ক্যাম্প উদ্বোধন

আপডেট: June 15, 2023 |
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত তারার মেলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষিকাদের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কর্তৃক নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে মাসিক হেলথ ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার।

বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সহসভাপতি অধ্যাপক এম এ সামাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. এম এ জলিল, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফরিদ, কোষাধক্ষ্য অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা ও নির্বাহী সদস্য শওকত আলী জাহিদ প্রমুখ। অনুষ্ঠাটির সঞ্চালনা করেন অঞ্জন রানা গোস্বামী।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন সবসময় স্বাস্থ্যকর খাবার, শাকসবজি ফলমূল ও পুষ্টিকর খাবার খেতে এবং ফাস্ট ফুড পরিহার করতে।

শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশে এই মেডিকেল ক্যাম্প একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সাথে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় অভিভাবকদের ‌ গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

পরে অত্র প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Share Now