প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বাড়ি ফেরা হলো না দুই নারীর

আপডেট: June 25, 2023 |
received 981582419687166
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভিজিএফের চাল নিয়ে ভ্যানে ফেরার পথে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আফিয়া বেগম (৫৫) ও ইনজিরা বেগম (৫০)। আফিয়া একই উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী এবং ইনজিরা বেগম একই এলাকার ইনসার আলীর স্ত্রী। উপজেলার থান্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে চার্জার ভ্যানযোগে বাড়ি ফিরছিলের আফিয়া ও ইনজিরা বেগম। পথে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আফিয়া বেগম মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইনজিরা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বিলমাড়িয়ার বাসিন্দা শিমুল হোসেন বলেন, ইটভাটার ট্রাক্টরগুলো অবৈধভাবে মাটি নিয়ে সড়কে দিনরাত বেপরোয়া চলাচল করে। এ কারণে ব্যস্ত এই সড়কে ছোট যানবাহনে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়েছে।

এরই মধ্যে মাটিবোঝাই ট্রলিটি জব্দ করেছে করেছে পুলিশ। ট্রলির দুই সহকারীকেও আটক করা হয়েছে। তবে ট্রলি চালক পলাতক। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share Now