বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত

আপডেট: June 29, 2023 |
inbound8985630970365541552
print news

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় ঈদুল ফিতরের তৃতীয় জামাত শুরু হয়।

নামাজ শেষে হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় সকাল ৯টা ২৫ মিনিটের দিকে।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে নামাজ আদায়ের জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা।

তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বায়তুল মোকাররমে ঈদের আরও দুটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

Share Now