প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদি
আপডেট: June 29, 2023
|

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বুধবার (২৮ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক চিঠিতে (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসেবে কাজ করে।’
চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যেকার বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে।’
ঈদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলেও দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন মোদি।
