বজ্রপাতসহ ভারী বর্ষণের আভাস

আপডেট: June 30, 2023 |
inbound2929503411676059613
print news

আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া খুলনায় ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্রগ্রামে সর্বোচ্চ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা যশোরে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।

Share Now