যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আপডেট: July 7, 2023 |
inbound762227008664258367
print news

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্রমেঘ) সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের ৮ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৭ জুলাই) ভোরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনরায়) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর