আবারও বাড়ছে ঢাকার বাতাসের দূষণ

আপডেট: July 7, 2023 |
inbound341569603424174147
print news

আবারও বাড়ছে ঢাকার বাতাসের দূষণ। আজ শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টায় একিউআই স্কোর ৮৯ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা রয়েছে ১২ নম্বরে। একই সময়ে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৫৭।

শুক্রবার (৭ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানায়।

একই দিন একিউআই সূচকে ১৮৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গ। তালিকায় দেখা গেছে, ১৬৪ স্কোর নিয়ে দুবাই দ্বিতীয় এবং ইন্দোনেশিয়ার শহর জাকার্তা ১৪৮ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Share Now

এই বিভাগের আরও খবর