গুরুদাসপুরে ৫ যুবক গ্রেফতার

আপডেট: July 12, 2023 |
inbound4322705140996917587
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন এলাকা থেকে তিন স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার যুবকদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ।

গ্রেফতার হওয়া যুবকরা হলেন মো. নিখিল কর্মকারের ছেলে অন্তর কর্মকার (১৮), রজব আলীর ছেলে রাকিব হোসেন (২০) বকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম(১৫),মাহাবুব আলমের ছেলে সাজু(১৭), রন্জু মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (১৬)। গ্রেফতার কৃত যুবকরা পাশ^বর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর বালিকা বিদ্যালয়ের তিন জন ছাত্রী টিফিন শেষে স্কুলে যাচ্ছিলো।

এসময় ভ্যান যোগে চলনবিলে যাবার পথে ওই ৫ যুবক স্কুল ছাত্রীদের উত্যক্ত করে। এলাকাবাসি ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবকদের উত্তমমধ্যম দিয়ে আটকে রাখে।

পরে গুরুদাসপুর থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৫ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে স্থানীয় কয়েকজন জানান, এমনিতেই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রীর অবিভাবকরা মেয়েদের নিয়ে দুঃচিন্তায় থাকেন।

তার পরেও এসব বখাটেদের বিচার না হলে অনেকেই লেখাপড়া বিমুখ হবেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক স্কুলছাত্রীর চাচা বাদি হয়ে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার কৃতদের আজ বুধবার সকালে নাটোর জেল হাজতে প্রেরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর