গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন

আপডেট: July 22, 2023 |
inbound164535500612045646
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে পরিষদটি তার নাগরিকদের জন্য ফ্রিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সুযোগ দিয়েছে। সেই সঙ্গে নিবন্ধন করলেই উপহার হিসেবে মিলছে তোয়ালে ও শিশুদের খেলনা সামগ্রী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে পরিষদ চত্তরে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী।

জানা গেছে, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের পাশাপাশি দেড় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ফ্রি জন্ম নিবন্ধন করা হচ্ছে ক্যাম্পে।

পাশাপাশি ৩০ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান করা হচ্ছে ওই ক্যাম্পে।

ইউপি সচিব জালাল উদ্দিন জানান, ৩১ জুলাইয়ের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্য অর্জনের জন্য এ ক্যাম্পের আয়োজন।

ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী জানান, ৩১ জুলাই পর্যন্ত এ ক্যাম্প চলমান থাকবে। জন্ম-মৃত্যু নিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে উপহার প্রদান করা হচ্ছে।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আমি আশা করি অন্যান্য ইউনিয়ন পরিষদে এরকম ব্যবস্থা করবেন যাতে জন্ম নিবন্ধনের বাইরে না থেকে সবাই ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন অন্তর্ভুক্ত হতে পারেন আর আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ বিষয়ে সকলেই সহযোগিতা করবেন বলে আসা ব্যক্ত করেন

Share Now