ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

আপডেট: July 23, 2023 |
inbound3691686593105515988
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পাবলিক সার্ভিস দিবসে সরকারি সেবাগ্রহীতার হয়রানি বন্ধের অঙ্গিকার করা হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসিম কুমার সাহা, জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া, সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ আনোয়ার প্রমূখ।

সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে চলছে।

সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে।

কোন সেবাগ্রহীতা যেন কোন ভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে।

আমরা চাই একজন নাগরিক সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সর্বচ্চ সুবিধা নিশ্চিত করতে।

Share Now