নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী অংকিতা

আপডেট: July 25, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষাথী অংকিতা চক্রবর্তী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ নাটোর জেলার স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।

সম্প্রতি নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে অংকিতা চক্রবতীকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

জেলার শ্রেষ্ট শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত অংকিতা চক্রবর্তী নাটোর শহরের আলাইপুর এলাকার বাসিন্দা সহকারী অধ্যাপক অপুর্ব কুমার চক্রবর্তী ও গৃহিণী কৃষ্ণা রানী চক্রবর্তীর কন্যা।

অংকিতা চক্রবর্তী বলেন, বাবা-মা ও শিক্ষকদের ঐকান্তিক সহযোগীতা ও চেষ্টায় তার এই সফলতা।

তার সাফল্যের পিছনে যিনি সবচেয়ে বেশী উৎসাহ যুগিয়েছেন তিনি তার মা। শিশু কাল থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন তার মা।

প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পড়াশুনার পাশাপাশি বই পড়া,আবৃত্তি,নাচ ও গান করছেন।অংকিতা তার এই সফলতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান।

ভবিষ্যতে সে একজন হৃদরোগ চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। এজন্য সে সকলের আর্শীবাদ প্রার্থী।

Share Now