শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

আপডেট: July 31, 2023 |
inbound1526270087824855041
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের মতবিনিময় সভা শুকনা খাবার, হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

সোমবার (৩১ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ সদর ইউনিয়নের ধোন্দাকোলা আশ্রয়ণ প্রকল্পের মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির উদ্দিন।

পরে সুবিধাভোগীদের মাঝে শুকনা খাবার,হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

পরে বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ঐতিহাসিক মহাস্থান গড়, যাদুঘর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Share Now