শোকাবহ আগস্ট: মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

আপডেট: July 31, 2023 |
inbound7411259857744606695
print news

আগামীকাল থেকে শুরু হচ্ছে শোকাবহ আগস্ট মাস। এই মাসজুড়ে নানা কর্মসূচিতে সরব থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষে দলটি কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।

৪ আগস্ট বাদে প্রতিদিনই এক থেকে একাধিক কর্মসূচি রয়েছে ক্ষমতাসীন দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের।

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ পালন করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবারের মতো এবারও শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ-এর সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো যাচ্ছে।

Share Now