অবৈধ সম্পদ: কাস্টমস কমিশনার এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট: July 31, 2023 |
inbound6519734499936931554
print news

৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা পাওয়ার অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। গত নভেম্বরের প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদও করে দুদক।

তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।

রাজধানীর রামপুরা ও আফতাবনগরসহ বিভিন্ন জায়গায় নামে-বেনামে জমি এবং ফ্ল্যাট এবং অবৈধভাবে লাখ লাখ টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

Share Now