নাটোরে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট: August 1, 2023 |
inbound5272008831954419493
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন,বাবুল চৌধুরী, ফয়সাল আলম আবুল, আফতাব আলী আসাদুজ্জামান আসাদ সহ দলীয় নেতা-কর্মিরা।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে দলীয় কার্যালয়ে আসার পথে এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনী বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে জখম করে।

এসময় রহিম নেওয়াজ মারা গেছে ভেবে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রহিম নেওয়াজকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঢাকার রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রহিম নেওয়াজের ওপর হামলাকারী কোয়েল বাহিনীর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান তারা।

বিএনপি এখনো ধর্য্য ধরে মাঠে রয়েছে। দ্রুত কোয়েল বাহিনীকে গ্রেফতার করা না হলে আগামীতে নাটোরের আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Share Now