মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী

আপডেট: August 2, 2023 |
inbound7810425732127692247
print news

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নগরীজুড়ে সাজ সাজ রব পড়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ বিকালে হলেও, সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর জিলা স্কুলের আশপাশ।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। তারা রঙিন টিশার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রংপুর ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশাতে করে আসছেন তারা। আবার কেউ কেউ আসছেন হেঁটে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জিলা স্কুল মাঠে প্রবেশ করার আগে বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। এক এক করে সেই বেষ্টনী অতিক্রম করতে হচ্ছে।

প্রত্যেকের শরীর তল্লাশি করে বেষ্টনী অতিক্রম করতে কমপক্ষে ৫ থেকে ৭ মিনিট সময় লাগছে বলে ঠাকুরগাঁও থেকে আওয়ামী লীগ নেতা মমদেল হােসেন জানান।

এছাড়া বাঁশের বেষ্টনী পার হয়ে মাঠে প্রবেশ করার আগে আরও একবার তল্লাশির মুখে পড়তে হচ্ছে বলে ম হাসমাবেশে আগত নেতাকর্মীরা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে এসেছেন অনেকে। অনেকে বলছেন, তার ভাষন শুনতে এসেছেন।

কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, একটু সমস্যা হলেও নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে সবাইকে।

Share Now