বগুড়ার শিবগঞ্জ ২৫ কেজি গাজাসহ আটক ১

আপডেট: August 3, 2023 |
inbound5038741987805235118
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মোঃ বেলাল হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার ( ০২ আগস্ট) দিবাগত রাত আড়াউটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার মুরাদপুর এলাকাস্হ বগুড়া- রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশী করে বেলাল হোসেনকে ২৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত বেলাল হোসেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা(কুড়ারপাড়া) গ্রামের মোঃ ছাইফুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলাধীন মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যারার রেজি নম্বর(ঢাকা- মেট্রো -ব-১৫-৯৬৭৮) তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেনকে আটক করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় আটককৃত বেলাল হোসেনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর