গুরুদাসপুরে ২০ কেজি গাজাসহ আটক ১

আপডেট: August 4, 2023 |
inbound4471924288035039321
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন সাধুপাড়া গ্রামে চালের ড্রামে ২০ কেজি গাজাসহ লুৎফর রহমান (৪৬) নামে মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (০৩ আগষ্ট) বিকেলে আটক মাদক ব্যবসায়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মতিন ও এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘরে রাখা চালের ড্রামের ভিতর থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা।

নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, লুৎফর রহমান এলাকায় গাজা সম্রাট বলে পরিচিত।

তার ঘরে রক্ষিত অবস্থায় ২০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

আসামীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক আইনে নিয়মিত রুজু করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর