বগুড়ায় বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার

আপডেট: August 11, 2023 |
inbound4840663783794916567
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ফুলবাড়ি ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ধারালো অত্যাধুনিক বার্মিজ চাকুসহ অর্নব হোসেন সোহান(১৯) নামের এক যুবককে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সদর থানাধীন ফুলবাড়িস্হ পানি উন্নায়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

এসময় ধারালো অত্যাধুনিক বার্মিজ চাকুসহ অর্নব হোসেন সোহানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অর্নব হোসেন সোহান বগুড়া জেলা শহরের মাটিডালী ফকিরপাড়ার মৃত-আফজাল হোসেনের ছেলে।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অর্নব হোসেন সোহাগের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর