সুখে-দুঃখে আপনাদের বন্ধু হয়ে পাশে থাকবো : পলক

আপডেট: August 11, 2023 |
inbound224940487154356431
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: “বাংলাদেশ স্বাধীন করার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্যে শিক্ষাঙ্গনের উন্নয়নকে সর্বপ্রথম বেছে নিয়েছিলেন।

এজন্য তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও গণমূখী করার জন্যে একদিনে ৩৬০০০ প্রাইমারী স্কুলকে সরকারিকরণ করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেছিলেন সোনার বাংলা গড়ার জন্যে চাই সোনার মানুষ। তাঁর সেই স্বপ্নকে সেদিন ঘাতকেরা পূরণ হতে দেয় নি।

কিন্তু আজ বিগত চৌদ্দ বছর ধরে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সোনার বাংলার পথে অনেকদূর এগিয়ে গিয়েছে।

আপনাদের কাছে অনুরোধ, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন।

আমরা দেখেছি একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছিল।

আপনারা জানেন, ৭৯র সংসদ নির্বাচনে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে দশটা হুন্ডা, বিশটা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা এই স্লোগানে পুরো বাংলাদেশকে তারা দখল করে নিয়েছিল।

পঁচাত্তরের ১৫ই আগস্টের পর ৭৯, ৮৬, ৯১, ২০০১ এর নির্বাচনে তারা বারবার মিথ্যা অপপ্রচার করে, ধর্মীয় উস্কানী দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নৌকার বিপক্ষে ভোট নিয়ে তারপর আর কোন উন্নয়ন করে নাই।

একাত্তরের ঘাতক, পঁচাত্তরের খুনী, ২১শে আগস্টের খুনীরা একই সূত্রে গাঁথা।

আমি যখন ২০০৮ সালে আপনাদের ভোট ভালোবাসা নিয়ে নির্বাচিত হই তখন ৭০ শতাংশ ঘরে বিদ্যুৎ ছিলো না। আজ সেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক গ্রামকে বিদ্যুতের আলোতে আলোকিত করেছেন।

শতভাগ বাড়ি আজ বিদ্যুতের আলোতে আলোকিত। আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সোনার বাংলাকে হারিয়েছিলাম।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্নকে সত্যি করার পথে হাঁটছেন। আমাদের সকলের তাঁর পাশে থাকতে হবে।

সুখে-দুঃখে আপনাদের বন্ধু হয়ে পাশে থাকবো, যত ঝড় যত বৃষ্টি হোক না কেন, যতোই করোনা বন্যা হোক না কেন মহান আল্লাহ্পা‌কের রহমতে ইনশাআল্লাহ্‌ আমি আপনাদের পাশে আছি, আমৃত্যু আপনাদের পাশে থাকবো।

কোন ঝড়-বৃষ্টি, করোনা-বন্যা ইনশাআল্লাহ্‌ আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত “১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি।

Share Now

এই বিভাগের আরও খবর