শিক্ষকরা হলেন মোমবাতির মতো, নিজেরা জ্বলে দেশকে আলোকিত করে :পলক

আপডেট: August 12, 2023 |
inbound5569961806602945059
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন; সেই সোনার মানুষ তৈরির কারিগর হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা।

যেকোন দেশকে পরিবর্তন করতে তিনজন মানুষই যথেষ্ট- পিতা, মাতা ও শিক্ষিক। কারন পিতা-মাতা সন্তান জন্ম দেন আর সেই সন্তানকে জীবন দেন একজন শিক্ষক।

শিক্ষকরা হলেন মোমবাতির মতো, তাঁরা নিজেরা জ্বলে একজন মানুষ, সমাজ, দেশ ও গোটা বিশ্বকে আলোকিত করে।

সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার সময় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ টি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করে গেছেন- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

আজ সমগ্র বিশ্ব এই ৫টি মৌলিক অধিকার নিশ্চিতে অগ্রাধিকার দিচ্ছে; মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মতো সকল পরিকল্পনায় বঙ্গবন্ধুর সেই দর্শনের প্রতিফলন হচ্ছে।

নাটোরের সিংড়া উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, এসএমএস এর মাধ্যমে অবসর ভাতা প্রদান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এর কল সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি

Share Now

এই বিভাগের আরও খবর