রামপালের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ইমপ্রেস

আপডেট: August 13, 2023 |
inbound4692036228542173365
print news

বাগেরহাট প্রতিনিধিঃ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ।

রবিবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহি ওই বানিজ্যিক জাহাজটি।

ওই বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান,গেল ২৪ জুলাই ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি।

চট্রগ্রাম বন্দরে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে।

এর আগে গেল ১২ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালার।

Share Now

এই বিভাগের আরও খবর