ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: August 13, 2023 |
inbound169081467741246296
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: নানা অযুহাতে ডিমের দামে কারসাজি করায় ফরিদপুরে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় ফরিদপুর তিতুমীর বাজার ও চকবাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়।

তিনি জানান, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত ও ডিপোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে চকবাজারে মিতালি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ওহাব ট্রেডার্সকে ৩ হাজার এবং তিতুমীর বাজারে সিরাজ ডিম ভান্ডারকে ৪ হাজার টাকা এই ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর