নাটোরের সিংড়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা
আপডেট: August 14, 2023
|

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সিংড়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, নাটোর ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার, নাটোর থানার অফিসার ও ফোর্সদের খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, সিংড়া থানা, নাটোর।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আকতারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল, নাটোর

















