শোক দিবস উপলক্ষে মদনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আলী আজগর পনির, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় মদন উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে , একে বক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন, এই শ্লোগান কে সামনে রেখে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ১৪ আগস্ট ২০২৩ ইং রোজ সোমবার মদন সরকারি হাজী আদ্দুল আজিজ খান ড্রিগ্রী কলেজে বিনা মূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেন।
তাওহিদুর রহমান অফিসার ইনচার্জ এর সঞ্চালনায় মো: রবিউল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা বিনা মূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম ওসি তদন্ত মদন থানা, এসআই আজিজ, এসআই শরিফ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মো: আব্দুল হান্নান শামীম বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মদন উপজেলা শাখা।
আর উপস্থিত ছিলেন অত্র সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




