বিদেশিদের পেছনে ডলার খরচ করে বিএনপির লাভ হয়নি : তথ্যমন্ত্রী

আপডেট: August 14, 2023 |
inbound5072873770952711455
print news

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপির কোনো লাভ হয় নাই।

আজ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

তিনি বলেন, বিএনপির দাবি কেউ সমর্থন করে না। যে কারণে এখন তারা সুর পরিবর্তন করেছে, বলছে ভারত কি বলল, আমেরিকা কী বলল, যুক্তরাজ্য কী বলল তাতে কিছু আসে যায় না।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতি জঙ্গি আটক হবার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আন্দোলনে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য নাকি জঙ্গি নাটক করা হয়েছে।

যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব। যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন, কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় কিছুদিন আটক রাখা হয় তারপরে যখন তাদের চুল দাড়ি লম্বা হয় তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়।

একইভাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য জঙ্গি নাটক সাজানো হচ্ছে।

এসব ঘটনাতেই প্রমাণিত হয় জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির নেতারা।

হাছান মাহমুদ বলেন, আমরা জঙ্গি নির্মূল করতে পারিনি, তবে জঙ্গি দমন করেছি।

আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করতো।

জঙ্গিগোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর