জাতীয় শোক দিবসে ইবি ছাত্রলীগের নানা কর্মসূচী

ইবি প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজধারণ, শোকর্যালি, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, গণভোজের আয়োজন।
সোমবার (১৪ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালীর চিরতম দুঃখের দিন। আমরা গভীর শ্রদ্ধার সাথে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরন করছি৷
আমরা শোকর্যালি শেষ করে পিতা মুজিবের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবো।
আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সকল শিক্ষার্থীদের নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সকল স্টাফদের নিয়ে দুপুরবেলা দোয়া মাহফিল এবং গনভোজের আয়োজন করেছি।
আমরা আগস্টের শোক কে শক্তিতে রুপান্তরিত করে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ করাটাই আমাদের প্রধান ব্রত বলে মনে করি।











