বাগেরহাটে শোক দিবস উপলক্ষ্যে রিকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আপডেট: August 15, 2023 |
inbound8837033436023657020
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শোক দিবস উপলক্ষ্যে রিকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে, “রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ” সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

তার মধ্যে জাতীর পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনাসভা, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

তারই অংশ হিসাবে বাগেরহাট এরিয়া কর্তৃক বৃক্ষরোপন
কর্মসূচি পালন করছেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাগেরহাট সদর শাখা প্রাঙ্গণে এবং দশানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, ঔষধী এবং তাল গাছ রোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জনাব হেলালী বেগম প্রধান শিক্ষক দশানী মাধ্যমিক বিদ্যালয় সহ সহকারী শিক্ষক বৃন্দ এবং রিক এর পক্ষে ছিলেন জনাব মোঃ ইনছান আলী এরিয়া ম্যানেজার, মোঃ আরিফুর রহমান সহকারী।

Share Now

এই বিভাগের আরও খবর