জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক

আপডেট: August 15, 2023 |
inbound5658798085152761206
print news

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তা দিয়েছেন।

সোমবার রাতে এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারাবন্দি অবস্থায় আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু গভীর শোকাবহ। গুরুতর অসুস্থ মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকলেও তাকে কোনো সুচিকিৎসা দেয়া হয়নি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাবহ পরিবার-পরিজন, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এর আগে, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।

রবিবার বিকালে বুকে ব্যথা অনুভব করলে সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বিএসএমএমইউতে নেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর