সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র প্রকাশ আজ

আপডেট: August 16, 2023 |
inbound5807650156352126430
print news

চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

এ লক্ষ্যে আজ বুধবার উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান জানান, নির্ধারিত কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সারাদেশের মতো ঢাকা জেলার স্থানীয় পর্যায়ের অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

মো. মুনীর হোসাইন খান বলেন, একাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রও বাড়বে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আগের সিংহভাগ কেন্দ্রকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া নতুন কিছু কেন্দ্রও প্রস্তাব করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর