গুরুদাসপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট: August 16, 2023 |
inbound25796854245372388
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৮ তম শাহাদাত বার্ষিকী অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর সদর চাঁচকৈড় বাজরে নন্দকূজা নদীর পাড়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টার, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসিফ আব্দুল্লাহ বিন শোভন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ, পৌরা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ রেজাউল করিম সবুজ,পৌর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলমগীর শেখ,আওয়ামী লীগ নেতা মোঃ মিল্টন হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ

Share Now

এই বিভাগের আরও খবর