ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আপডেট: August 18, 2023 |
inbound2414365001390859051
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নয়ন দে (২৮) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা সবুজ হোসেন গুরুত্বর আহত হয়।

শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নয়ন দে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের গৌতম দে’র ছেলে। সে একটি বাস কাউন্টারে কর্মরত ছিলেন।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে নয়ন দে ও সবুজ হোসেন খুলনা থেকে মরটসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন।

লখপুর এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্বর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে নয়ন দে মারা যান।

তিনি আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর