গাজীপুর সরকারি কাজে যুবদল নেতার বাধা, নেপথ্যে ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লা

আপডেট: August 18, 2023 |
inbound6196623791314729019
print news

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কালিয়াকৈর সরকারি কাজে বাধা প্রধান করে থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসমত আলী। নেপথ্যে রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লা।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর জোনাল অফিস কর্তৃক একটি টিম কালিয়াকৈর থানাধীন বাড়ইপাড়া হিজলহাটি গ্রামে একটি বিদ্যুৎ লাইন সংযোগ দিচ্ছিলেন, এমন সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লার প্রভাব খাটিয়ে সংযোগ কাজে বাধা প্রদান করেন যুবদল নেতা হাসমত আলী।

এবিষয়ে এই প্রতিবেদককে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর জোনাল চন্দ্রা অফিসের আঞ্চলিক অফিসার কামাল শেখ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লা আমাকে ফোন করে বলেন এখানে লাইনের কাজ হবে না।

আপনি সংযোগ কাজ বন্ধ রাখুন। তারপর আমি আমাদের লোকজনকে কাজ বন্ধ করে ফেরত চলে আসার জন্য বলি।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না, বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে এখানে সংঘাত হবে।

এখানে যদি জোরপূর্বক লাইন সংযোগ দেওয়া হয় তাহলে সামাজিকতা বা সর্ম্পক থাকে না।

Share Now

এই বিভাগের আরও খবর