মহানগর ও জেলা পর্যায়ে গাজীপুর বিএনপির পদযাত্রা

আপডেট: August 19, 2023 |
inbound6801374042209263033
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিনিধি: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ও প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে গাজীপুর মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা বিকেলে গাজীপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ্এর প্রধান গেইটের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড.রফিকুল ইসলাম বাচ্চু , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পদযাত্রায় বক্তরা, সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Share Now

এই বিভাগের আরও খবর