প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রওশন এরশাদ

আপডেট: August 19, 2023 |
inbound7845610906268884141
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

তিনি জানান, গণভবনে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

কে এম শাখাওয়াত মুন বলেন, তাঁরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন।

সংসদীয় গণতন্ত্রে গঠনমুলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এ সময় আলোচনা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর