বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: আইজিপি

আপডেট: August 19, 2023 |
inbound5715343231390476552
print news

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আজ শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেছেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে।

আইজিপি বলেন, দেশপ্রেমিক পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সূচনা থেকেই দেশের জন্য জীবন উৎসর্গ করে আসছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, যত দিন বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে অমর।

এ সময় ১৫ আগস্ট কালরাতে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর