ফরিদপুরে সেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: August 20, 2023 |
inbound2450806812782320747
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উক্ত শোভাযাত্রাটি গোলপুকুর ড্রীম এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, যুগ্ম-আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ,যুগ্ম-আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য মোঃলিটন বিশ্বাসসহ জেলা সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেবার জন্য সমাবেশ থেকে জোর দাবি করেন।

Share Now