সিংগাইরে সড়ক দূর্ঘটনায় নিহত-১

আপডেট: August 20, 2023 |
inbound7990101270308461473
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দূর্ঘটনায় মাসুদ(৩২)নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার(২০ আগস্ট)বিকাল ৩ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ঢাকার মিরপুর-১১নম্বর এলাকার নুর হোসেনের ছেলে।

নিহতের ভাই সালাউদ্দিন জানান,আমার ভাই মাসুদ সিংগাইর উপজেলার বাইমাইল পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে।

সেখান থেকে রোববার দুপুরে সিংগাইর হাটে যায়। হাট থেকে শ্বশুর বাড়ী ফিরে যাওয়ার পথে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকার রাস্তা পাড় হওয়ার সময় পশ্চিম দিকে আসা দ্রুত গতির একটি লেগুনা গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে সে রাস্তা পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তক্ষরণ হয় ।

inbound8629117112664261095

স্ত্রীর আহাজারির ছবি।

পরে স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পরিবারে বইছে মাতম। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now