রাজাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট: August 21, 2023 |
inbound1938365021506568646
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সাথে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক মো. শামসুল আলম আলম বাবুল, সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা, সহ সভাপতি আলমগীর শরীফ, সাধারন সম্পাদক মো. এনামুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাইনুল হক লিপু, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান রেজোয়ান, অহিদ সাইফুল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এছাড়াও সকাল সাড়ে দশটায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও বেলা ১২ টায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে পৃথক মতবিনিময় করেন।

সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট সমস্যা, মাদক, খালদখল ও উদ্ধার, শিক্ষার পরিবেশ, কিশোর গ্যাং, মোবাইল কোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে রাজাপুর উপজেলাকে আরো নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

Share Now