রাজশাহীতে ৫৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় অপারেশন পরিচালনা করে ৫৮৯ বোতল ফেন্সিডিল, ০১টি সিএনজি নাজমুল হুদা (৩৫) কে আটক করেছে র্যাপিড এ্যকশান ব্যাটালিয়ান (র্যাব-৫)।
ওই ব্যাক্তি পবা উপজেলা মদনহাটি গ্রামের পিতা-মৃত মেছের আলীর ছেলে এবং অপরজন কাটাখালি থানাধীন নওদাপাড়া মৃত আশরাফ আলীর ছেলে সোহেল রানা (৩০)।
উভয়কে রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে ২২ আগস্ট রাত্রী-০৩.৩০ ঘটিকায়
কতিপয় মাদক ব্যবসায়ী বড় একটি মাদকের চালান নিয়ে ০১ টি সিএনজি যোগে চারঘাট থানার ইউসূফপুর হতে বাঘা থানার দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন বাঘা বাজারস্থ শাহদৌলা সরকারি কলেজ মার্কেটের জমজম বস্ত্র বিতানের সামনে চারঘাট থেকে বাঘা গামী পাঁকা রাস্তার উপর র্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে।
উক্ত ঘটনাস্থল চারঘাট থেকে বাঘা গামী পাঁকা রাস্তার উপর ০১টি ব্যাটারী চালিত সিএনজি আসিলে থামানোর সংকেত দেওয়া হয়।
ওই সময় ০২ জন মাদক ব্যবসায়ী সিএনজির ভিতরে ০১টি সাদা প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে দ্রুত পালানোর করে।
চেষ্টাকালে র্যাবের টিম ০২ জনকে ঘটনাস্থলেই সিএনজির ভিতরে ০৩ টি সাদা প্লাস্টিকের বস্তাসহ আটক করে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের দখলে থাকা বস্তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এই তথ্যটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র্যাব-৫।
